Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মঙ্গলবাড়িতে জোড়া সার্ভিস রোডে ফেলা হচ্ছে আবর্জনা, ক্ষুব্ধ পূর্তদপ্তর

মঙ্গলবাড়িতে জোড়া সার্ভিস রোডে আবর্জনা ফেলা হচ্ছে। পূর্তদপ্তর ক্ষুব্ধ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। বিস্তারিত পড়ুন।

মঙ্গলবাড়িতে জোড়া সার্ভিস রোডে ফেলা হচ্ছে আবর্জনা, ক্ষুব্ধ পূর্তদপ্তর
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মঙ্গলবাড়িতে জোড়া সার্ভিস রোড চালু করতে দখলমুক্ত ও সাফাই করার কাজ শুরু করেছে পূর্তদপ্তর। কিন্তু, সেই রাস্তাতেই কে বা কারা ফের নোংরা ফেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Advertisement

মঙ্গলবার পূর্তদপ্তরের কর্মীরা পরির্দশনে এসে নোংরা দেখে অসন্তোষ প্রকাশ করেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা বিষয়টি ভালোভাবে নেননি। নাম প্রকাশ না করার শর্তে এক আধিকারিক বলেন, ওই রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু ফের নোংরা ফেলে দেওয়া হচ্ছে। এটা একদম ঠিক হচ্ছে না। আমরা কতবার পরিষ্কার করব? কাজে খুব সমস্যা হচ্ছে। সেখানে একটা ডাস্টবিন দেওয়া উচিত। মঙ্গলবাড়ির মানুষ এবং পুরসভার এদিকে নজর রাখতে হবে। শহরের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ি। সেখানে একাধিক মার্কেট, বাজার এবং অনেক জনবসতি রয়েছে। সম্প্রতি, পূর্তদপ্তরের অধীনে রাস্তাটির সম্প্রসারণ হয়। পাশে দু’টি সার্ভিস রোডও করা হয়েছে। দীর্ঘদিন সেগুলি ব্যবহার না করার ফলে অস্থায়ী কিছু মাছ এবং সবজির দোকান বসত। ফেলা হত আবর্জনা। পূর্তদপ্তরের আধিকারিকেরা দাঁড়িয়ে থেকে সব পরিষ্কার করিয়ে দেন।
পুরাতন মালদহ পুরসভার এগজিকিউটিভ অফিসার রজত রঞ্জন দাস কিছু বলতে রাজি হননি। পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাস্তা পূর্তদপ্তর করেছে। লেনটি দিয়ে যানবাহন চালু করবে বলে অনেক উদ্যোগ নিচ্ছে। আমাদের নির্মল সাথী এবং বন্ধুরা বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন। এভাবে রাস্তায় নোংরা ফেলা ঠিক নয়।
বিজেপির জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। নগর মণ্ডল সভাপতি তথা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী রায় বলেন, শহরে এমনভাবে নোংরা পড়ে থাকা ঠিক নয়। যে বা যারা ফেলছে, কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। প্রয়োজনে জরিমানা করতে হবে। পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলব।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ