Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাট্টা জমি রেকর্ডের দাবি সিপিএমের

পাট্টা জমি রেকর্ডের দাবি সিপিএমের
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: যাঁদের জমির পাট্টা আছে তাঁদের রেকর্ড করে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে মঙ্গলবার ডেবরা বিএলএলআরও অফিসের সামনে অবস্থানে বসে সিপিএম। তাদের দাবি, অবিলম্বে জমির রেকর্ড করে দিতে হবে। দলের নেতা প্রাণকৃষ্ণ মণ্ডল বলেন, পাট্টা জমি হস্তান্তর হয়ে যাচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে। আবার জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। এর সঙ্গে শাসক দলের নেতারা  যুক্ত। তিনি  বলেন, বছরের পর বছর আবেদন পড়ে আছে, ফয়সালা হচ্ছে না। তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর বলেন, সিপিএম যখন জমির পাট্টা দিয়েছিল তখন রেকর্ড করে দেয়নি। কারণ তারা একই জমি একাধিক বাসিন্দার নামে পাট্টা দিয়েছে। মিছিলে না এলেই পাট্টা কেড়ে নিয়ে আর একজনকে দিয়ে দেওয়া হতো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যাঁদের পাট্টা দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ