সংবাদদাতা, কাঁথি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটাশপুরের সিংদামোড়ে ২০তম বর্ষের বিদ্যাসাগর গ্রামীণ মেলা শুরু হল। সিংদামোড় বাসুদেবপুর বিদ্যাসাগর গ্রামীণ মেলা কমিটির আয়োজনে এই মেলার মঙ্গলবার রাতে উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি তথা এলাকার বিধায়ক উত্তম বারিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী সহ বিভিন্ন এলাকার বিধায়করা। মেলা কমিটির সম্পাদক তথা পটাশপুর-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ পণ্ডা বলেন, আগামী ২ জানুয়ারি পর্যন্ত ১০ দিন ব্যাপী এই মেলা চলবে। মেলা উপলক্ষ্যে নানা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন রয়েছে। পৃথক চারটি মঞ্চে যাত্রানুষ্ঠান, বিচিত্রানুষ্ঠান সহ নানা স্বাদের অনুষ্ঠানের আয়োজন থাকছে।



