সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার কল্যাণপুর এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম অতনু মহান্তি(৩৫)। শুক্রবার রাতে কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের ধারে একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে দেহটি উদ্ধার করে পুলিস ময়নাতদন্তে পাঠায়।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, অতনুর বাড়ি পটাশপুরের পঁচেটে হলেও বছর দু’য়েক ধরে কল্যাণপুর এলাকায় বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পুলিস প্রাথমিকভাবে জানতে পেরেছে, পারিবারিক বিষয়ে নানা সমস্যার কারণে ওই যুবক বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।



