Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনি

পটাশপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনি
  • ৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: শনিবার পটাশপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে সাউথখণ্ড অঞ্চল বিজয়া সম্মিলনিতে মানুষের ঢল নামল। এদিন কালসিতে আয়োজিত এই সম্মিলনিতে বক্তব্য রাখেন দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষকান্তি পণ্ডা, জেলা পরিষদ সদস্য মৃণালকান্তি দাস, কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা প্রমুখ।  এদিনের সভায় অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা বিশদভাবে তুলে ধরেন। পাশাপাশি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের নানা জনবিরোধী নীতি নিয়ে সরব হন তাঁরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন নেতারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ