Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে মুদির দোকানে চুরি, গ্রেপ্তার ২

পটাশপুরে মুদির দোকানে চুরি, গ্রেপ্তার ২
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার সিংদা এলাকায় মুদির দোকানে চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল রাজু নায়ক ও অজয় ভক্তা। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায়। রবিবার দু’জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, গত ৭জানুয়ারি আড়গোয়াল বাজারে একটি মুদির দোকানে তালা ভেঙে বড়সড় চুরির ঘটনা ঘটে। দোকানের সামগ্রী সহ কয়েক হাজার টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরের দিন সকালে চুরির ঘটনাটি দোকানমালিকের নজরে আসে। তিনি থানায় অভিযোগ করেন। তদন্তে নামে পুলিস। নানা সূত্রকে কাজে লাগিয়ে শনিবার ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ