Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে খাবারের দোকানে চুরি

পটাশপুরে খাবারের দোকানে চুরি
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার খাড় এলাকায় একটি খাবারের দোকানে চুরি হল। মঙ্গলবার গভীর রাতে পূর্ব খাড় এলাকায় একটি বাড়িতে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা। গ্রামবাসীরা জানতে পেরে তাদের পিছু ধাওয়া করেন। তারা তাড়া খেয়ে পালায়। তবে সেখানে চুরিতে ব্যর্থ হয়ে রাতেই দক্ষিণ খাড় বাজারে একটি খাবারের দোকানে চুরি করে দুষ্কৃতীদল। নানা দামি জিনিসপত্র নিয়ে পালায়। বুধবার থানায় অভিযোগ দায়ের করে করেছেন দোকান মালিক। তবে দু’টি জায়গায় চুরি করতে আসা দুষ্কৃতীরা একটিই দল নাকি আলাদা, তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও এই এলাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে পুলিস কোনও ঘটনার কিনারা করতে পারেনি। তাই গ্রামবাসীরা রাতে পুলিসি টহলদারি জোরদার করার দাবি জানিয়েছেন। পুলিস চুরির ঘটনার তদন্ত করার পাশাপাশি টহলদারির ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ