Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পটাশপুর থানার সাঁয়া এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জীব জানা(৩০)। তাঁর বাড়ি পটাশপুরের আম্বিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পটাশপুরের নৈপুর-পদিমা গ্রামীণ সড়কে ঘটনাটি ঘটে

পটাশপুরে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার সাঁয়া এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জীব জানা(৩০)। তাঁর বাড়ি পটাশপুরের আম্বিগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পটাশপুরের নৈপুর-পদিমা গ্রামীণ সড়কে ঘটনাটি ঘটে। সঞ্জীব বাইকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক সহ রাস্তায় ছিটকে পড়েন সঞ্জীব। তবে অন্য বাইকের আরোহী অল্পবিস্তর জখম হন। স্থানীয়রা গুরুতর জখম সঞ্জীবকে উদ্ধার করে পটাশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক ওই যুবককে কলকাতায় রেফার করেন। কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার আগেই সঞ্জীব মারা যান। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ