Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে আত্মীয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

পটাশপুরে আত্মীয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: পটাশপুরে এক যুবকের বিরুদ্ধে আত্মীয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পটাশপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম শুকদেব শাসমল। তার বাড়ি পটাশপুরের অমরপুর এলাকায়। শুক্রবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে খবর, পটাশপুর থানা এলাকাতেই ধর্ষিতার বাড়ি। বৃহস্পতিবার একা পেয়ে শুকদেব তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।  পটাশপুর থানার এক আধিকারিক বলেন, অভিযোগের সত্যতা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ