Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পটাশপুরে আত্মঘাতী কিশোর

পটাশপুরে আত্মঘাতী কিশোর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: পটাশপুর থানার পালপাড়া এলাকায় এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম দীপঙ্কর জানা (১৪)। সোমবার সন্ধ্যায় তাকে বাড়িতে গামছার ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। ততক্ষণে দেহে প্রাণ ছিল না। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আত্মীয়ের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে বাবা-মা দীপঙ্করকে বকাবকি করেন। অভিমানে ওই কিশোর আত্মহত্যার পথ বেছে নেয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ