Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাত্রসায়রে লোহার রড চুরি, ধৃত ৩

পাত্রসায়রে লোহার রড চুরি, ধৃত ৩
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: পাত্রসায়রের কাকাটিয়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের রড চুরির অভিযোগে পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম স্বরূপ লোহার, গাজন লোহার ও বিশ্বজিৎ রায়। পুলিস জানিয়েছে, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের কাকাটিয়া এলাকায় বেশ কিছুদিন ধরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি নির্মাণ কাজ চলছে। সেখান থেকেই চলতি মাসের ২২ তারিখে রাতে বেশ কিছু লোহার রড চুরি হয়ে যায়। পুলিস ঘটনার তদন্তে নেমে সন্দেহজনক তিনজনকে আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, ধৃতরা চুরির কথা স্বীকার করেছে। তাদের জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ