সংবাদদাতা, বিষ্ণুপুর: পাত্রসায়রের বলরামপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে শনিবার পুলিস স্বামীকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম হৃদয় ঘোষ। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে স্ত্রী ময়না ঘোষ(১৯)কে খুনের অভিযোগ দায়ের হয়। সেইমতো তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একবছর আগে পাত্রসায়রের বলরামপুরের বাসিন্দা পেশায় দুধের ব্যবসায়ী হৃদয়ের সঙ্গে পদুয়া গ্রামের ময়নার বিয়ে হয়। অভিযোগ, বিয়েতে যথাসাধ্য যৌতুক দেওয়ার পরেও বাপের বাড়ি থেকে অতিরিক্ত তিন লক্ষ টাকা আনার জন্য ময়নাকে চাপ দেওয়া হয়। কিন্তু, ময়নার বাবা তা দিতে পারেননি। সেই জন্য হৃদয় সহ শ্বশুরবাড়ির লোকজন ময়নার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।
সেকথা ময়না বাপের বাড়িতে জানালে তাঁর বাবা ধান উঠলে কিছু টাকা দেওয়ার আশ্বাস দেন। কিন্তু, তার আগেই চলতি মাসের ৪তারিখে শ্বশুরবাড়িতে ময়নার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতের বাবা তারাপদ মণ্ডল পাত্রসায়র থানায় তাঁর মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস ওইদিনই মৃতের শ্বশুর ও এক ভাশুরকে গ্রেপ্তার করেছিল। তবে মূল অভিযুক্ত হৃদয় ঘোষ পলাতক ছিল। শনিবার পুলিস তাকে গ্রেপ্তার করে।