Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পেট্রাপোল সীমান্তে নয়, ইছামতীর  তীরে এবার ভাষা দিবসের অনুষ্ঠান

পেট্রাপোল সীমান্তে নয়, ইছামতীর  তীরে এবার ভাষা দিবসের অনুষ্ঠান
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছরটা ছন্দপতন ঘটাচ্ছে জিরো পয়েন্টে ভাষা দিবসের অনুষ্ঠানে! বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে পেট্রাপোল সীমান্ত থেকে চার কিলোমিটার ভিতরে ইছামতীর তীরে অনুষ্ঠান করতে চলেছে বনগাঁ পুরসভা। সবুজসাথীর সাইকেল নিয়ে প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সঙ্গে জ্বলে উঠবে হাজার প্রদীপ। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। ‘জাগো বাংলা’ নামাঙ্কিত মঞ্চে অনুষ্ঠিত হবে কবিতা-গানের আসর। 
Advertisement
২১ ফেব্রুয়ারি কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠান হবে। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্মৃতিচারণায় উঠে আসবে সদ্য প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের বাংলা গানের প্রসঙ্গ। তবে বিগত বছরগুলিতে ২১ ফেব্রুয়ারি পেট্রাপোল সীমান্ত হয়ে উঠত দুই বাংলার মিলনক্ষেত্র। দুই বাংলার মানুষ হৃদয়ের টানে জড়ো হতেন এক প্রান্তে। একসঙ্গে উচ্চারিত হতো বাংলা ভাষার জয়গান। কিন্তু বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির জন্য এবার সেটা হচ্ছে না। এমনকী এবার দুই বাংলার মৈত্রী সমিতির কোনও বৈঠকই হয়নি অনুষ্ঠান নিয়ে। ওইদিন সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে বনগাঁ পুরসভা যে অনুষ্ঠান করতে চলেছে, তা সীমান্ত থেকে অনেকটাই ভিতরে। অনুষ্ঠানে পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকারা থাকবেন। ইছামতীতে ভাসানো হবে প্রদীপ। ২১ জন শিল্পী গান গাইবেন। থাকবে কবিতা পাঠ। ইছামতীর তীরে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থার উদ্বোধন করা হবে। নির্মল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ