Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পতিরামে তপনের বিধায়কের পাশেই জ্বলে উঠল আগুন, ষড়যন্ত্রের অভিযোগ

রাস্তায় দাঁড়িয়ে ফলের দোকানে কুল কিনছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। সেসময় তাঁর পাশেই আচমকা জঙ্গলে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। এই ঘটনাকে ঘিরে রবিবার বিকেলে শোরগোল পড়ে যায় পতিরামের পোল্লাপাড়ায়।

পতিরামে তপনের বিধায়কের পাশেই জ্বলে উঠল আগুন, ষড়যন্ত্রের অভিযোগ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: রাস্তায় দাঁড়িয়ে ফলের দোকানে কুল কিনছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। সেসময় তাঁর পাশেই আচমকা জঙ্গলে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। এই ঘটনাকে ঘিরে রবিবার বিকেলে শোরগোল পড়ে যায় পতিরামের পোল্লাপাড়ায়। বিজেপি বিধায়কের অভিযোগ, তাঁকে ভয় দেখাতে এবং টার্গেট করেই এই আগুন লাগিয়েছে তিন যুবক। এদিকে ওই আগুন লাগতেই বিধায়ক নিজে দমকলে ফোন করেন। অভিযোগ, দমকল আসতে দেরি করে। ৫০ মিনিট পর দমকল আসার আগেই ওই আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন। এদিকে দমকল আসার পরেই দমকল কর্মীদের সঙ্গে বিধায়কের বচসা লেগে যায়। স্থানীয়রাও বিধায়কের পাশে দাঁড়ান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বিষয়টি সামাল দেন। পরে বিধায়ক পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, তাঁকে টার্গেট করেই এই আগুন লাগানো হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিস। এবিষয়ে বিধায়ক বুধরাই টুডু বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমার পাশেই আগুন জ্বলে ওঠে। ওই তিন যুবক এরপর ওই জায়গা থেকে সরে যায়। আমি মনে করছি এটা একটা ষড়যন্ত্র। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, দমকলকে ফোন করলেও আসেনি। পুলিসও আসেনি। তাই স্বাভাবিকভাবেই মনে করছি এটা একটা চক্রান্ত। গ্রামবাসীরাও বিষয়টি বুঝতে পেরেছেন।  আমরা এনিয়ে থানার দ্বারস্থ হয়েছি। অন্যদিকে, পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার বলেন, দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে। তবে রাজনৈতিক কোনও বিষয় নয়। জেলায় এধরনের পরিবেশ নেই। তবে তিনি যখন অভিযোগ করেছেন, পুলিস তদন্ত করে দেখবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ