সংবাদদাতা, পতিরাম: ঠাকুর দেখতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত যুবক, যুবতী। আচমকাই দুষ্কৃতীরা ওই দুইজনকে রাস্তায় মারধর করে বলে অভিযোগ। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পতিরামের শহরতলি এলাকায়। আক্তান্ত যুবকের মা পতিরাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে অভিযোগ। অভিযুক্ত চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা পলাতক। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিস।



