Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পতিরাম হাইস্কুলে জেলা বার্ষিক ক্রীড়া

পতিরাম হাইস্কুলে জেলা বার্ষিক ক্রীড়া
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বৃহস্পতিবার দুপুরে পতিরাম হাইস্কুল মাঠে শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া পরিচালন কমিটি ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ পরিচালিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্যরা। জানা গিয়েছে, এদিন বিকেলে পতিরামে র‍্যালির আয়োজন করা হয়। আজ, শুক্রবার পর্যন্ত প্রতিযোগিতা চলবে। জেলার বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা এতে অংশগ্রহণ করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ