সংবাদদাতা, পতিরাম: আগুন লাগলে দমকল আসতে আসতেই পুড়ে ছাই হয়ে যায় বাড়িঘর। কারণ বালুরঘাট থেকে দূরত্ব অনেকটাই। এবার দীর্ঘদিনের দাবি পূরণ হল পতিরামে। শুক্রবার পতিরামে দমকলের ফায়ার স্টেশন (স্ট্যান্ডবাই ইউনিট) চালু হল। ওই ইউনিটে সব সময় দমকলের দু’টি ইঞ্জিন থাকবে। পতিরাম থেকে কুমারগঞ্জ, হিলি ও তপনের একাংশ এলাকায় আগুন নেভানোয় কাজে লাগবে এই দমকল কেন্দ্র। এদিন এই দমকলকেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Advertisement
দমকল কেন্দ্রের উদ্বোধন করে মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, দীর্ঘদিন ধরেই এই এলাকার মানুষের একটি দমকল কেন্দ্রের দাবি ছিল। মুখ্যমন্ত্রী মানুষের দাবি পূরণে নানা কাজ করছেন। এদিন পতিরামের মানুষের দাবি পূরণ হল। পতিরাম, কুমারগঞ্জ, হিলি,তপন ব্লকের অনেক জায়গা এই দমকল কেন্দ্র থেকেই কভার হবে। দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মন বলেন, পতিরামে দু’টি ইঞ্জিন থাকবে। সংশ্লিষ্ট নম্বরে ফোন করলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছবে দমকল। আগামীতে জায়গা পেলে অন্যান্য ব্লকগুলিতেও এরকম দমকল কেন্দ্র তৈরি হবে। পতিরামে দমকল কেন্দ্রের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা হচ্ছিল।
এই জায়গা দিয়েছে পতিরাম গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান পার্থ ঘোষ বলেন, আমাদের এলাকায় দমকল কেন্দ্র তৈরির জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছি। অবশেষে জায়গা নির্ধারণ করে তিন বছরের জন্য লিজ দিয়ে দমকল কেন্দ্র করা হয়েছে। আমরা খুবই খুশি। আমরা মুখ্যমন্ত্রী ও দমকল মন্ত্রীকে ধন্যবাদ জানাই।
দমকল সূত্রে খবর, পতিরামের ফায়ার স্টেশনের নম্বরটি হল ০৩৫২২-২৫৩১০১। পতিরামের চৌরঙ্গী মোড়ের কাছেই দমকল কেন্দ্রটি তৈরি হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম একটি গুরুত্বপূর্ণ জায়গা। পতিরাম থেকেই কুমারগঞ্জ, হিলি, গঙ্গারামপুর, তপন ও বালুরঘাটে যাওয়া যায়।
গুরুত্বপূর্ণ এই জায়গায় কেন্দ্রটি হওয়ায় আগুন লাগলে সহজেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবে দমকলের ইঞ্জিন। বড় আগুনের ক্ষেত্রে বালুরঘাট থেকে বাকি ইঞ্জিন পাঠানো হবে। দমকল সূত্রে খবর, হিলি, কুমারগঞ্জ ও তপনে দমকল কেন্দ্র হওয়ার কথা রয়েছে। তবে ব্লকগুলিতে জায়গার অভাব রয়েছে। জায়গা পেলে আরও কেন্দ্র তৈরি করা হবে।