Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পেট্রল পাম্পে আগুন

বাগদার নাটাবেড়িয়ায় পেট্রল পাম্পে আগুন লাগলে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি বাইক ও পেট্রলের একটি রিডিং মেশিন পুড়ে গিয়েছে।

পেট্রল পাম্পে আগুন
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: বাগদার নাটাবেড়িয়ায় পেট্রল পাম্পে আগুন লাগলে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দমকলের একটি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটি বাইক ও পেট্রলের একটি রিডিং মেশিন পুড়ে গিয়েছে। মঙ্গলবার রাতে একটি বাইকে তেল ভরার সময় হঠাৎ বাইকে আগুন লেগে যায়। সেই আগুনই ছড়িয়ে পড়ে পাম্পের পেট্রলের রিডিং মেশিনে। বনগাঁ থেকে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। কী কারণে আগুন লেগেছিল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, যে বাইকে তেল ভরা হচ্ছিল, তার ট্যাঙ্কের নীচে ছিদ্র ছিল। বাইক স্টার্ট দিতেই তাতে আগুন লেগে যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ