সংবাদদাতা, পতিরাম: পুত্রসন্তানের গায়ের রং শ্যামলা। তাই পুত্র ও স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকার করলেন স্বামী। এই পরিস্থিতিতে কুমারগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন ওই বধূ। স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
Advertisement
পুলিস সূত্রে খবর, চার বছর আগে কুমারগঞ্জের বিশ্বনাথপুরের যুবতীর সঙ্গে সুন্দরপুর গ্রামের যুবকের বিয়ে হয়। অভিযোগ, বিয়েতে যৌতুক দিলেও বাপের বাড়ি থেকে ফের টাকা আনতে চাপ দেওয়া হচ্ছিল বধূকে। দাবি মতো টাকা না দিতে পারায় ওই বধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
এদিকে বিয়ের এক বছর পর বধূর পুত্রসন্তান হয়। তার গায়ের রং শ্যামবর্ণ হওয়ায় বধূকে কটুক্তি করত শ্বশুরবাড়ির লোকরা। ঘটনাটি খতিয়ে দেখছে কুমারগঞ্জ থানার পুলিস। বউমার মারে জখম শাশুড়ি: পারিবারিক অশান্তির জেরে শাশুড়িকে লাঠি দিয়ে মাথায় মার বউমার। ঘটনায় গুরুতর জখম শাশুড়ি। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের সাহেব কাছারি এলাকায়।
জখম শাশুড়ির মাথায় তিনটি সেলাই পড়েছে। রবিবার রাতে জখমের স্বামী বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, অভিযোগ পেয়ে পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।