সংবাদদাতা, আলিপুরদুয়ার: ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার সময় একটি ছোট গাড়ি উল্টে গিয়ে আলিপুরদুয়ারে ১০ জন খেলোয়াড় জখম হলেন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে শামুকতলা থানার ঢালকর পুঁটিমারিতে অসমগামী ৩১সি জাতীয় সড়কে। দুর্ঘটনায় ১০ জন খেলোয়াড় কমবেশি চোট-আঘাত পান। স্থানীয়রা পুলিসের সহযোগিতায় জখমদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করেন। জখমদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি ছোট গাড়ি ভাড়া করে শামুকতলা ও রায়ডাক চা বাগানের ফুটবল খেলোয়াড় সহ ২২ জন খেলতে পাটকাপাড়া যাচ্ছিলেন। ঢালকর পুঁটিমারিতে সামনে থাকা একটি টোটোকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ১৫-১৬ ফুট নীচে পড়ে যায়। তাতেই জখম হয় ১০ জন খেলোয়াড়। পুলিস ও স্থানীয়রা জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শামুকতলা থানার ওসি জগদীশ রায় বলেন, দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। টোটোচালকের দোষ ছিল না। টোটোকে ওভারটেক করতে গিয়েই খেলোয়াড় বোঝাই গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এদিকে, রবিবার রাতে হাসিমারা কালীবাড়ি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে গাড়ি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। হাসিমারা ফাঁড়ি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জয়কিশোর শা (৩৮)। মনে করা হচ্ছে রাতে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় কোনও গাড়ি জয়কিশোরকে চাপা দিয়ে চলে গিয়েছে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা শুরু করেছে।