Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পটকা উদ্ধার

পটকা উদ্ধার
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বৃহস্পতিবার বিকেলে গোপীবল্লভপুরে ১৮টি বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধরমপুর এলাকায় রাস্তার পাশে পলিথিনের ভিতর বোমাগুলি রাখা ছিল। গোপীবল্লভপুর থানার পুলিস পলিথিন সহ বোমাগুলি উদ্ধার করেছে। 
Advertisement
পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, মকর সংক্রান্তি উপলক্ষে ওড়িশা থেকে বোমাগুলি নিয়ে আসা হচ্ছিল। কোনওভাবে গাড়ি থেকে সেগুলি রাস্তায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিসকে খবর দেয়। গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, রাস্তা থেকে পলিথিনের প্যাকেটে ভরা ১৮টি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিস বিষয়টি খতিয়ে দেখছে।
সম্পর্কিত সংবাদ