সংবাদদাতা, হলদিবাড়ি: পথশ্রী প্রকল্পে রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠল। শুক্রবার বিকেলে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের সেনপাড়ার বাসিন্দারা এই ঘটনায় বিক্ষোভ দেখালেন।
Advertisement
গ্রামের বাসিন্দাদের চলাচলের সুবিধা করে দিতে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ পথশ্রী প্রকল্পের অধীনে ৪৮লক্ষ টাকা ব্যয়ে কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে অনুকূল আশ্রম থেকে তিস্তা রিভার বাঁধ পর্যন্ত নির্মাণ ১৫৫০মিটার শুরু করা হয়। এবিষয়ে স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও দীনবন্ধু রায়ের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে। সিডিউল দেখতে চাইলে ঠিকাদাররা দেখাচ্ছেন না। তিস্তার বাঁধের সঙ্গে রাস্তা সংযুক্ত করছেন না। ফলে এই রাস্তা তৈরি করে আমাদের কোনও লাভ হবে না। আমরা চাই, ভালো করে রাস্তা তৈরি করে তিস্তার বাঁধের সঙ্গে সংযুক্ত করা হোক রাস্তা। না হলে আন্দোলন করতে বাধ্য হব।
যদিও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার উত্তম সরকার জানান, আমার বিরুদ্ধে একটা অভিযোগ কেন, আরও দশটা অভিযোগ থানায় জানাতে বল। আমার কাজ ভালো হচ্ছে কি না, ইঞ্জিনিয়ার ও গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের দেখবে। এবিষয়ে জেলা পরিষদের সদস্যা হাসিনাবানু সরকার জানান, আমার কাছে কোনও অভিযোগ আসেনি। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।