Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাথরঘাটায় তৃণমূলের অঞ্চল সভাপতি অপসারণ ঘিরে জোর চর্চা

পাথরঘাটায় তৃণমূলের অঞ্চল সভাপতি অপসারণ ঘিরে জোর চর্চা
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট-১ ব্লকের পাথরঘাটা-২ পঞ্চায়েতে শাসকদলের অঞ্চল সভাপতিকে পদ থেকে সরানো হল। ব্লক তৃণমূল নেতৃত্ব জাকির হোসেন মণ্ডলকে সরিয়ে সুপ্রভাত বিশ্বাসকে দায়িত্ব দিয়েছে। সম্প্রতি পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন জাকির সাহেব। তারপরই তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে। যদিও কিছু ভুল কাজের জন্য জাকির সাহেবকে সরানো হয়েছে বলে ব্লক তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। তেহট্ট-১ ব্লকের মধ্যে হলেও পাথরঘাটা-২ পঞ্চায়েত পলাশীপাড়া বিধানসভার আওতায় পড়ে। এখানকার বিধায়ক মানিক ভট্টাচার্য। পাথরঘাটা-২ এর অঞ্চল সভাপতি পদে প্রায় ১০বছর ধরে ছিলেন জাকির সাহেব। কয়েকদিন আগে মানিক ভট্টাচার্য তাঁর এলাকায় বুথ সভাপতি নির্বাচনের বিষয়ে একটি বৈঠক করেন। জাকির সাহেব বলেন, মানিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করায় আমাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোনও কারণ নেই। আমি অঞ্চল সভাপতি থাকাকালীন পাথরঘাটা-২ অঞ্চলে তৃণমূল অনেক শক্তিশালী হয়েছে। আমাকে কেউ বলেনি, মানিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করা যাবে না। উনি দলের বিধায়ক। তাই তাঁর সঙ্গে বৈঠক করেছি। আমি দলের একনিষ্ঠ কর্মী। দল যেভাবে আমাকে কাজে লাগাবে, সেইভাবে আমি কাজ করব।
Advertisement
নতুন অঞ্চল সভাপতি সুপ্রভাত বিশ্বাস বলেন, আমাকে দল দায়িত্ব দিয়েছে। আমি সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার কাজ করব। জাকির সাহেবের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তেহট্ট-১ ব্লক সভাপতি সুকুমার মণ্ডল। তিনি বলেন, কিছু ভুল কাজের জন্য তাঁকে সরিয়ে সুপ্রভাত বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ