Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাথরঘাটায় সাসপেন্ড হওয়া প্রধান শিক্ষককে কাজে যোগ দিতে বাধা

পাথরঘাটায় সাসপেন্ড হওয়া প্রধান শিক্ষককে কাজে যোগ দিতে বাধা
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: দীর্ঘদিন সাসপেন্ড থাকার পর উচ্চ আদালতের রায়ে স্কুলে যোগ দিতে এসেছিলেন প্রধান শিক্ষক কার্তিকচন্দ্র মণ্ডল। কিন্তু ভারপ্রাপ্ত শিক্ষক ও পরিচালন সমিতির কেউ না থাকায় যোগ দিতে পারলেন না। প্রধান  শিক্ষককে স্কুলে যোগ দিতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখালেন স্কুলের প্রাক্তন ছাত্ররা। পরে পুলিস গিয়ে অবস্থা আয়ত্তে আনে। ঘটনা তেহট্ট থানার পাথরঘাটা সাহাবুদ্দিন মণ্ডল উচ্চ বিদ্যালয়ের।  স্কুল ও বিক্ষোভকারী ছাত্রদের সুত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন কার্তিকবাবু। প্রথম থেকেই কড়া হাতে স্কুল চালানোর জন্য পরিচালন সমিতি ও শিক্ষকদের একাংশের বিরাগভাজন হন তিনি। এরপর ২০১৩ সালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে পরিচালন সমিতির সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে ওই বছর কার্তিকবাবু সাসপেন্ড হন। এই নিয়ে আদালতে মামলা করে জয়ী হয়ে আবার প্রধান শিক্ষক হিসাবে ওই স্কুলে যোগ দেন। এই ভাবে চলার পর আবার পরিচালন সমিতির সঙ্গে তাঁর বিরোধ বাধে। আবার পরিচালন সমিতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আনে। সেই অভিযোগের ভিত্তিতে আবার সাসপেন্ড হন তিনি। এরপর উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। এই মাসের ১৬ তারিখ তিনি উচ্চ আদালত থেকে নির্দেশ পান ওই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেওয়ার। সেই মতো শনিবার তিনি স্কুলে যোগ দিতে আসেন। সেদিন স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক ও পরিচালন সমিতির সদস্যরা না থাকায় তিনি কাজে যোগ দিতে পারেননি। আবার সোমবার আসেন, এদিনও তাঁরা কেউ না থাকায় তিনি যোগ দিতে পারেননি। এই কথা জানতে পেরে স্কুলের প্রাক্তন ছাত্ররা প্রধান শিক্ষককে যোগ দানে বাধা দেওয়া যাবে না, বলে বিক্ষোভ দেখাতে শুরু করে। স্কুলের প্রাক্তন  ছাত্ররা বলেন, কার্তিকবাবু থাকাকালীন স্কুলে লেখাপড়া থেকে শুরু করে শৃঙ্খলা ছিল। তিনি সাসপেন্ড হওয়ার পর স্কুল ঠিকভাবে চলছে না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ