সংবাদদাতা, কালিয়াচক: অবৈধভবে পাথর বোঝাই পাঁচটি ট্রাক সহ পাঁচজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতদের নাম মানজারুল ইসলাম, আফরাল শেখ, মহম্মদ নাসিম, মহায়ুব আলম ও সামীর রবিদাস। ধৃতরা ঝাড়খণ্ডের পাকুর জেলার কোটালপুর গ্রামের বাসিন্দা।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ধৃতরা অবৈধভাবে ঝাড়খন্ড থেকে পাথর নিয়ে আসছিল। তখনই নাকা পয়েন্টে তাদেরকে আটক করে কাগজপত্র খতিয়ে দেখতে চাইলে ধৃতরা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এর পরেই তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



