Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পথদুর্ঘটনায় সব্জি বিক্রেতার মৃত্যু

পথদুর্ঘটনায় সব্জি বিক্রেতার মৃত্যু
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শনিবার সকালে মর্মান্তিক পথদুর্ঘটনায় এক সব্জি বিক্রেতার মৃত্যু হল। এদিন মহম্মদবাজারের কুনুর বাসস্ট্যান্ডের কাছে এঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃত জিয়ারুল শেখ(৪০) রাওতাড়া এলাকার বাসিন্দা ছিলেন। রোজকার মতো এদিনও তিনি সাঁইথিয়া থেকে সব্জি কিনে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সেসময় একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘাতক ট্রলারটি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও দুর্ঘটনার পরই সেটির চালক পালিয়ে যায়। পুলিস তার খোঁজে তদন্ত শুরু করেছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ