Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথচারীদের ধাক্কা গাড়ির, চাঞ্চল্য

পথচারীদের ধাক্কা গাড়ির, চাঞ্চল্য
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবোঝাই একটি ম্যাক্সি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা মেরে রাস্তার ধারের প্রাচীরে সজোরে ধাক্কা মারে গাড়িটি। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের মধ্যম কেন্দুয়ায়। ঘটনার জেরে গাড়িটির সামনের কাঁচ ভেঙে যায়। যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। চালক পলাতক। আহত দুই পথচারীকে প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে গুরুতর জখম একজনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে মালদহ নালাগোলা রাজ্যসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
Advertisement
হবিবপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে আটক করে ও যান চলাচল স্বাভাবিক করেন। স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে বিভিন্ন যানবাহন চলাচলের কারণে মাঝেমধ্যেই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে। বাসিন্দাদের দাবি, অবিলম্বে মধ্যম কেন্দুয়া এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিক প্রশাসন। একের পর এক দুর্ঘটনার ঘটনার পর আতঙ্কিত বাসিন্দারা।
সম্পর্কিত সংবাদ