Bartaman Logo
২৭ মে, ২০২৬

পৃথিবী তোমারে যে চায়

পৃথিবী তোমারে যে চায়
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
প্রথিতযশা গীতিকার তথা সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পালনে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করেছিল শতবর্ষ উদযাপন কমিটি। নিউ টাউন কালচারাল ডায়ালগ ইউনিটের উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন ভাষাবিদ পবিত্র সরকার ও সলিল কন্যা অন্তরা চৌধুরী। কল্যাণ সেন বরাটের পরিচালনায় প্রায় তিনশতাধিক শিল্পীর কণ্ঠে সলিল চৌধুরীর বেশ কয়েকটি গান সকলের মন ছুঁয়ে যায়। রূপঙ্কর বাগচী, সপ্তক সানাই দাস, দিশা রায়ের গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করে। নৃত্যে অংশগ্রহণ করেন রক্তকরবী ব্যালে গ্রুপ, সিঞ্জন এবং কলকাতা কয়্যারের সদস্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ