Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথে সান্তাক্লজ

পথে সান্তাক্লজ
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বড়দিনকে সামনে রেখে প্লাস্টিকমুক্ত সমাজ গড়তে পথে নামল সান্তাক্লজ। প্লাস্টিক দ্রব্য ব্যবহার না করার বার্তা দেওয়া হয়। যে সব মানুষ প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করছেন তাদের বোঝানো হয়, সঠিক জায়গায় প্লাস্টিক ক্যারিব্যাগ ফেলতে। রবিবার মদনমোহন মন্দিরে থেকে শুরু করে সাগরদিঘির চারটি ঘাটে রাস্তার দু›পাশে পড়ে থাকা প্লাস্টিকের দ্রব্য পরিষ্কার ও সঠিক জায়গায় দ্রব্যগুলো রাখার ব্যবস্থা করা হয়। 
Advertisement
সাগরদিঘির বিভিন্ন ঘাটে প্লাস্টিকমুক্ত সমাজ গড়ার বার্তা ও লিফলেট বিলি করা হয়। ছোট থেকে বড় সকলকে চকলেট দেওয়া হয়। মদনমোহন মন্দির থেকে শহিদবাগ মঞ্চ পার্ক ও সাগরদিঘির বিভিন্ন চত্বর, রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে নিয়ে সঠিক জায়গায় ফেলা হয়। কোচবিহারের বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সম্পর্কিত সংবাদ