পাটনা: বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু সাতজনের। পাটনার নোরাবাজার ব্রিজের কাছে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। নিহতরা সাতজনই পেশায় শ্রমিক। তাঁরা স্থানীয় দরিপাড় গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে পুলিস পৌঁছালে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। মুসৌরি-পিটওয়ান সড়ক অবরোধ করা হয়।



