Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের  

পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু দুই ভাইয়ের। বুধবার রাতে ইসলামপুরের পাটাগোড়া এলাকার ঘটনা। মৃতের নাম মহম্মদ মিরাজ (২২) ও উমর আলি (২০)। বাড়ি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের রাজু বস্তিতে। মৃতরা সম্পর্কে তুতোভাই। তাঁরা ইসলামপুর শহরের একটি হোটেলে কাজ করতেন। বুধবার রাতে ঝাড়বাড়ি এলাকায় কাওয়ালির অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে দু’ভাই একটি বাইকে চেপে রওনা হয়েছিলেন। কিন্তু পাটাগোরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পুলিস ও স্থানীয়দের অনুমান, বুধবার রাতে ঘন কুয়াশা ছিল। গ্রামের ফাঁকা রাস্তায় কুয়াশার কারণে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। গুরুতর জখম হয়ে দু’জনই রাস্তায় পড়েছিলেন। পুলিস তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু বাঁচানো যায়নি।  বৃহস্পতিবার দুপুরে দেহ ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃতদের দাদা মহম্মদ নওসাদ বলেন, মৃত দু’জনই আমার কাকাতো ভাই। রাতে পুলিস মারফত খবর পাই, দুই ভাই দুর্ঘটনায় জখম হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা বলতে পারছি না। দুজনেই কাওয়ালি শুনতে ঝাড়বাড়ি যাচ্ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ