Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর

পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বহরমপুরে ফুড ফেস্টিভ্যাল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে বহরমপুর-সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়কের কান্দি থানার জীবন্তি গ্রামের কাছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজেশ শেখ(২৯)। তাঁর বাড়ি কান্দি থানার মহালন্দি গ্রামে। ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিস। মৃতের প্রতিবেশী মইনুল হোসেন বলেন, এদিন দুপুরে ওই যুবক বহরমপুর ফুড ফেস্টিভ্যালে গিয়েছিলেন। এরপর রাত ১১টা নাগাদ সেখান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় জীবন্তি গ্রামের একটি মোড় ঘোরার সময় কোনও গাড়িতে তাঁকে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন। পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ