সংবাদদাতা, বেলদা: বুধবার রাতে মোহনপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হল। আরও একজন জখম হয়েছেন। সোলপাট্টা-মোহনপুর রাজ্য সড়কে ওই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম দীপক দাস(২৬)। বাড়ি মোহনপুর থানার জামুয়া এলাকায়। রাতে গোমুণ্ডা এলাকায় কালীপুজো উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে মোটরবাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। বাইকে থাকা দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দীপককে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।



