নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গত রবিবার পথ দুর্ঘটনায় দুই শিশু সহ শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছিল। বুধবার কোচবিহারের বাণেশ্বর গ্রাম পঞ্চায়েতের কাউয়ারডারা এলাকায় ওই মৃত শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁর আত্মীয় পরিজনের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তাঁর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন। এদিন ওই শিক্ষক দম্পতির অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে।
Advertisement
উদয়ন গুহ বলেন, ওই শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাঁর মায়ের সঙ্গে দেখা করেছি। তাঁর বন্ধুরা বলেছেন, ওই শিক্ষকের নামে যাতে কিছু করা যায়, যাতে তাঁকে মানুষ মনে রাখেন।



