Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় মৃত দুই, জখম এক  

পথ দুর্ঘটনায় মৃত দুই, জখম এক
 
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার রাতে হরিরামপুর থানার খারুয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। জখম এক। মৃতদের নাম সাইদুর রহমান (২০),আরজুল হক (১৮)। জখমের নাম সোয়েল রানা (১৭)। তিনজনের বাড়ি গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বিনাইর গ্রামে। মঙ্গলবার রাতে আরজুল, সোয়েলকে সঙ্গে নিয়ে হরিরামপুর থেকে গোকর্ণের দিকে যাচ্ছিলেন বাইকচালক সাইদুর। সেসময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে খারুয়া এলাকায় একটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বাইক সহ তিনজনই গ্রামীণ রাস্তার বিভিন্ন দিকে ছিটকে পড়ে। স্থানীয়রা জখমদের উদ্ধার করে হরিরামপুর হাসপাতালে নিয়ে যান। সাইদুর ও আরজুল মারা যায়। রায়গঞ্জ মেডিক্যালে সোয়েলের চিকিৎসা চলছে। রাতেই বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। স্থানীয়দের অভিযোগ, তিনজনই মদ্যপ অবস্থায় ছিল। কারও মাথায় হেলমেট ছিল না। পুলিস এদিন মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ