Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু

পথ দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: পথ দুর্ঘটনায় জখম এক যুবকের মৃত্যু হল রামপুরহাট মেডিক্যালে। পুলিস জানিয়েছে, মৃতের নাম দুখনা পাহাড়িয়া(২২)। বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার চিলগাঁও গ্রামে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ স্থানীয় বাজারে কাজে সেরে ওই যুবক বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রাম ঢোকার মুখে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় পড়ে মাথায় গুরুতর চোট পান।
Advertisement
সম্পর্কিত সংবাদ