Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় জখম যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

পথ দুর্ঘটনায় জখম যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পথদুর্ঘটনায় জখম যুবকের কাছ থেকে উদ্ধার হল নাইন এমএম বন্দুক। বুধবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে চাপড়া থানার দৈয়েরবাজারের ঢাকাপাড়া এলাকায়। জখম যুবকের নাম আজিজুল বিশ্বাস। সে চাপড়া হাসপাতালের অস্থায়ী কর্মী ও স্থানীয় এক তৃণমূল নেতার ভাই। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজিজুলের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং ছ’রাউন্ড গুলি বাজেয়াপ্ত হয়েছে। জখম যুবক শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। 
Advertisement
জানা গিয়েছে, বুধবার পিকনিক সেরে বাইকে করে বাড়ি ফিরছিল আজিজুল দৈয়েরবাজারের ঢাকাপাড়ার কাছে একটি ট্রাক্টারের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে আসেন। সেইসময় তার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
সম্পর্কিত সংবাদ