Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় আইসিডিএস কর্মীর মৃত্যু রামপুরহাটে

পথ দুর্ঘটনায় আইসিডিএস কর্মীর মৃত্যু রামপুরহাটে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: ট্রেনিং সেরে বাড়ি ফেরার পথে সোমবার সন্ধ্যায় রামপুরহাট-মাড়গ্রাম রোডে নতুনগ্রামের কাছে পথ দুর্ঘটনায় এক আইসিডিএস কর্মীর মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম তহিদা বিবি (৫১)। বাড়ি রামপুরহাট থানার শ্রীকৃষ্ণপুর গ্রামে। তিনি গ্রামেরই আইসিডিএস সেন্টারের কর্মী ছিলেন। মঙ্গলবার রামপুরহাট মেডিক্যালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। মৃতার জামাই নেস মহম্মদ বলেন, মাড়গ্রাম ব্লক অফিসে ট্রেনিং সেরে শ্বশুরের বাইকের পিছনে চেপে শাশুড়ি বাড়ি ফিরছিলেন। নতুনগ্রামের কাছে পিছন থেকে অন্য একটি বাইক ধাক্কা মারলে শাশুড়ি রাস্তায় পড়ে মাথায় চোট পান। তাঁকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে তাঁর মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ