Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পাট থেকে পানীয়, বস্ত্র তৈরির প্রশিক্ষণ শিবির কল্যাণীতে

পাটগাছের নির্যাস থেকে পানীয় ও পাটের সুতো থেকে বস্ত্র, ব্যাগ এবং পরিবেশবান্ধব নানা জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়া হল প্রান্তিক কৃষকদের। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন সংস্থা এনআইএনএফইটি’র উদ্যোগে গয়েশপুরের নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে বুধবার পাট ও পাটজাত পণ্য নিয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

পাট থেকে পানীয়, বস্ত্র তৈরির প্রশিক্ষণ শিবির কল্যাণীতে
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: পাটগাছের নির্যাস থেকে পানীয় ও পাটের সুতো থেকে বস্ত্র, ব্যাগ এবং পরিবেশবান্ধব নানা জিনিস তৈরির প্রশিক্ষণ দেওয়া হল প্রান্তিক কৃষকদের। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন সংস্থা এনআইএনএফইটি’র উদ্যোগে গয়েশপুরের নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে বুধবার পাট ও পাটজাত পণ্য নিয়ে প্রশিক্ষণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। পাটচাষ করে কীভাবে আর্থিকভাবে আরও স্বাবলম্বী হওয়া যায়, এদিন শতাধিক কৃষককে তার প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি হয় পাট থেকে তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইএনএফইটি’র ডিরেক্টর অধ্যাপক ডি বি শক্যবর এবং আরও একাধিক কৃষি বিশেষজ্ঞ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ