সংবাদদাতা, শীতলকুচি: পোষ্য কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করেন বড় পিঞ্জারির ঝাড় গ্রামের যুবতী রত্না সিংহ। তাঁর অভিযোগ, প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলছিল। প্রতিহিংসা বসত তাঁর পোষ্য কুকুরকে কোনও কিছুর সঙ্গে বিষ খাইয়ে দেয়। বুধবার রাতে মারা যায়। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।



