নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পুষ্পা ছেত্রীর খুনে মাস্টারমাইন্ড অরুণ পোড়েলকে আটদিনের জন্য নিজেদের হেফাজতে নিল ভক্তিনগর থানা। শুক্রবার পাঞ্জাব থেকে ধৃত অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস। ওই অভিযুক্ত এবং বাকি তিন অভিযুক্তকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযুক্তের বক্তব্য শোনা হবে। ছটপুজোর রাতে ভানুনগরের একটি ভাড়া বাড়ি থেকে পুষ্পা ছেত্রীর গলাকাটা দেহ উদ্ধার করে পুলিস। পরে জানা যায় অরুণ পোড়েলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যাওয়ার জন্য খুন হতে হয়েছিল ওই যুবতীকে। ঘটনায় মোট চারজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিস।



