নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ সংক্রান্তির ঊর্ধ্বমুখী পারদ। উধাও শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী কাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে আরও কমবে তাপমাত্রা। আজ, সোমবার এবং আগামী কাল মঙ্গলবার দার্জিলিং-এ তুষারপাতের সম্ভবনা রয়েছে। কালিম্পঙে রয়েছে হাল্কা বৃষ্টির পূর্বাভাস।
Advertisement
নতুন এই পশ্চিমী ঝঞ্ঝাটি চলে যাওয়ার পরে যদি নতুন করে কোনও ঝঞ্ঝা না আসে তাহলে ফের সক্রিয় হবে উত্তুরে হওয়া। কিন্তু পর পর দুটি ঝঞ্ঝা এলে ততটা কনকনে ঠান্ডা না থাকার সম্ভাবনাই বেশি। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর ১৪-১৫ জানুয়ারির যে পূর্বাভাস দিয়েছে, তাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা বলা হয়েছে।
আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। আজ, সোমবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।