Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাসপোর্টের ফাঁক ফোঁকর নিয়ে বিদেশমন্ত্রককে চিঠি রাজ্য পুলিসের

পাসপোর্টের ফাঁক ফোঁকর নিয়ে বিদেশমন্ত্রককে চিঠি রাজ্য পুলিসের
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্টের ফাঁক ফোঁকর দূর করতে বিদেশমন্ত্রককে চিঠি দিল রাজ্য পুলিস। চিঠিতে বলা হয়েছে, পাসপোর্টের নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট সেবা কেন্দ্রের। কিন্তু এখানে যথেচ্ছ পরিমাণ ফাঁক ফোঁকর রয়েছে। এই ফাঁক ফোঁকরগুলি দ্রুত মেরামত করতে চিঠিতে বিদেশমন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে রাজ্য পুলিস। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, পাসপোর্টের নথি যাচাইয়ের দায়িত্ব পাসপোর্ট সেবা কেন্দ্রের। কোনও ভাবেই পুলিসের নয়। শুধু তাই নয়, পাসপোর্টের নিয়ম আরও কড়া করতে নতুন কী নিয়ম আনা যায় এবং পুরনো নিয়মের কী পরিবর্তন করা যায়, তারও সুপারিশ করা হয়েছে রাজ্য পুলিসের তরফ থেকে। 
Advertisement
আজ, রবিবার ভবানী ভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার। সেখানেও তিনি জাল পাসপোর্ট নিয়ে সুর চড়িয়েছেন। তিনি জানান, এবার থেকে জেলায় পাসপোর্ট নিয়ে যদি কোনও ত্রুটি ধরা পড়ে, তাহলে তার সম্পূর্ণ দায় জেলার এসপিদের। অন্যদিকে, রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে এদিন বিএসএফের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন রাজীব। পাশাপাশি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলেও তিনি অভিহিত করেছেন।
সম্পর্কিত সংবাদ