Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাসপোর্টের আবেদনে জাল শংসাপত্র জমা, ধৃত

পাসপোর্টের আবেদনে জাল শংসাপত্র জমা, ধৃত
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: পাসপোর্টের আবেদনে জাল শংসাপত্র জমা দেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে আউশগ্রাম থানার পুলিস। ধৃতদের নাম শেখ হারন ও অয়ন চট্টোপাধ্যায়। আউশগ্রাম থানার ইটাচাঁদায় হারনের বাড়ি। অয়নের বাড়ি শক্তিগড় থানার রাইপুরে। বৃহস্পতিবার রাতে হারনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় অয়নের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস। হারনকে জাল জন্ম শংসাপত্র পেতে অয়ন সাহায্য করেছে বলে জেনেছে পুলিস। টাকার বিনিময়ে সে হারনকে জাল শংসাপত্র পাইয়ে দেয়। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতদের দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেছে আদালত।
Advertisement
সম্পর্কিত সংবাদ