নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁশকুড়ার ঐতিহ্যশালী ব্রাডলিবার্ট হাইস্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। বর্ধিত টাকা ফেরানোর জন্য নোটিস জারি করল স্কুল কর্তৃপক্ষ। গত ৪জানুয়ারি ওই স্কুলে ভর্তি ফি ২৪০টাকার পাশাপাশি ডেভেলপমেন্ট ফি বাবদ আরও ১৩৬০টাকা আদায়ের বিষয়টি সামনে আসে। তানিয়ে বিতর্ক তৈরি হয়। একাধিক ছাত্র সংগঠন এনিয়ে বিক্ষোভ দেখায়। অভিভাবকদের একটা বড় অংশ প্রবল আপত্তি তোলেন। স্কুলের সামনে বিক্ষোভ হয়। শেষপর্যন্ত জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) শুভাশিস মিত্র এই ঘটনায় হস্তক্ষেপ করেন। তাঁর নির্দেশে এক সহকারী স্কুল পরিদর্শক ওই বিদ্যালয়ে যান। এনিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিসে রিপোর্ট জমা পড়ে। ডেভেলপমেন্ট ফি ফেরত দেওয়ার নির্দেশ পাঠানো হয়।
Advertisement
শনিবার স্কুলে এসংক্রান্ত নোটিস ঝোলানো হয়েছে। প্রধান শিক্ষকের স্বাক্ষরিত ওই নোটিসে বলা হয়, বিদ্যালয়ে ডেভেলপমেন্ট ফি বাবদ ২৪০টাকা ছাড়া বর্ধিত ডোনেশন ইচ্ছুকরা ফেরত নিতে পারেন। ওই নোটিস ঝোলানোর পরই এদিন স্কুলে অভিভাবকদের মধ্যে টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন জমা করতে ভিড় জমে।
প্রধান শিক্ষক দেবাশিস কামিল্যা বলেন, স্কুলের সরস্বতী পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেওয়াল পত্রিকা প্রকাশ ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হয়। তারমধ্যে সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ২৩ জানুয়ারি, নবীন রবণ রয়েছে। এধরনের অনুষ্ঠানের জন্য এককালীন ভর্তির সময় টাকা নেওয়া হয়েছিল। এককালীন টাকা দিতে গিয়ে অনেক অভিভাবকদের সমস্যা হচ্ছে। তাই এনিয়ে স্কুল পরিদর্শক থেকে স্কুল পরিচালন কমিটির সভাপতি এবং আমাদের মধ্যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়, রাজ্য নির্ধারিত ভর্তি ফির অতিরিক্ত টাকা কেউ চাইলে ফেরত নিতে পারেন। পরবর্তীতে আমরা ওইসব অনুষ্ঠানের সময় টাকা সংগ্রহ করব।