Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁশকুড়ায় টোটোর রুট ও রেটচার্ট তৈরির উদ্যোগ

পাঁশকুড়ায় টোটোর রুট ও রেটচার্ট তৈরির উদ্যোগ
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পাঁশকুড়া শহরে টোটোর নির্দিষ্ট রুট ও রেটচার্ট তৈরি করতে উদ্যোগী হল পুরসভা। বুধবার এই উপলক্ষ্যে পুরসভায় মিটিং হয়। সেখানে তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার, পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শহরে টোটোর সংখ্যা বেড়েই চলেছে। নির্দিষ্ট রুট না থাকায় যাত্রী পাওয়ার জন্য গোটা শহর দাপাচ্ছেন টোটো চালকরা। এই অবস্থায় শহরে যানজট বাড়ছে। তাই শহরে টোটোর নির্দিষ্ট রুট তৈরি করতে উদ্যোগী হয়েছে তমলুক পুরসভা। 
Advertisement
এদিনের বৈঠকে ঠিক হয়েছে, পুরসভার পক্ষ থেকে ক্যাম্প করে আগে টোটোর প্রকৃত সংখ্যা জানা হবে। টোটোর সংখ্যা জানার পর রুট ও রেটচার্ট তৈরি করা হবে। সেইসঙ্গে টোটোর নম্বরপ্লেট বসানো নিয়েও ভাবনাচিন্তা রয়েছে। পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন বলেন, আমরা ডিসেম্বর মাসের মধ্যে এই প্রক্রিয়া সেরে ফেলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করছি। পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভবত তমলুক পুরসভা থেকে এই প্রথম এধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ