Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁশকুড়ায় রাস্তার কাজের শিলান্যাস

পাঁশকুড়ায় রাস্তার কাজের শিলান্যাস
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শুক্রবার পাঁশকুড়ায় একটি রাস্তার কাজের শিলান্যাস করলেন পুরপ্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দ মিশ্র। শহরে পাঁশকুড়া গার্লস হাইস্কুল থেকে চাঁপাডালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তার কাজ হবে। এজন্য গ্রিন সিটি মিশন স্কিমের ২ কোটি ৬২ লক্ষ টাকা খরচ হবে। এদিন ভবানীপুর গঙ্গামেলার মাঠে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হয়। পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন ছাড়াও ভাইস চেয়ারপার্সন সইদুল ইসলাম খান, পুরসভার ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সমীরণ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ