Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁশকুড়ায় দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

পাঁশকুড়ায় দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: শনিবার রাতে পাঁশকুড়ায় রাতুলিয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়। মৃতের নাম সুব্রত আচার্য(৪৯)। বাড়ি পাঁশকুড়া পুরসভার নারান্দায়। তিনি তমলুক ব্লকের কুরপাই হাইস্কুলের বাংলার শিক্ষক ছিলেন। ওই দুর্ঘটনায় সুব্রতবাবুর সঙ্গে থাকা আরও একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। শনিবার রাতে সুব্রতবাবু ও তাঁর সঙ্গী বাইকে ডেবরা থানার অন্তর্গত আষাঢ়িতে গিয়েছিলেন। ফেরার সময় রাতুলিয়ায় একটি চার চাকার গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ওই স্কুল শিক্ষকের মৃত্যু হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ