Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিমবঙ্গের অনুকরণে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের পরিকল্পনা ঝাড়খণ্ডে

পশ্চিমবঙ্গের অনুকরণে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের পরিকল্পনা ঝাড়খণ্ডে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: পশ্চিমবঙ্গ সরকারের আদলে ঝাড়খণ্ড রাজ্যেও সাঁওতালি মাধ্যমে(অলচিকি হরফে) পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কীভাবে সেখানে সাঁওতালি মাধ্যমে পঠনপাঠন শুরু করা যায়, তা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনুকরণ করতে চাইছে ঝাড়খণ্ড। রাজ্যের সাঁওতালি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা বিষয়ে খোঁজখবর নিতে বৃহস্পতিবার ঝাড়খণ্ড রাজ্যের শিক্ষাদপ্তরের পাঁচ প্রতিনিধি পুরুলিয়া আসেন। টিমে ঝাড়খণ্ড রাজ্যের শিক্ষাদপ্তরের কমিশনার, প্রিন্সিপাল সেক্রেটারি সহ তিনজন আধিকারিক ছিলেন। পুরুলিয়া শিক্ষাদপ্তরের আধিকারিকরাও তাঁদের সঙ্গে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা কাশীপুর ব্লকের সোনাইজুড়ি তিলকা মুর্মু প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যরা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।বর্তমানে রাজ্য সরকার সাঁওতালি(অলচিকি হরফে) মাধ্যমে আলাদাভাবে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পঠনপাঠন শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের আদলেই ঝাড়খণ্ড সরকার তাদের রাজ্যে সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পঠন-পাঠন শুরু করার পরিকল্পনা নিয়েছে। তাই রাজ্যের পঠনপাঠন ব্যবস্থা, কী রকম পাঠ্যপুস্তক বিদ্যালয়গুলিতে দেওয়া হচ্ছে, তা সেরাজ্যের পাঁচ প্রতিনিধি খতিয়ে দেখেন। তাঁরা এখানকার পাঠ্যপুস্তকগুলির একটি করে কপিও নিয়ে যান। সোনাইজুড়ি তিলকা মুর্মু প্রাথমিক বিদ্যালয়ের টিআইসি শত্রুঘ্ন মুর্মু বলেন, ঝারখণ্ড শিক্ষাদপ্তরের কমিশনার থেকে শুরু করে আধিকারিকরা এসেছিলেন। তাঁরা সাঁওতালি মাধ্যমের পঠনপাঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ