নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে মার্চ মাসে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ অভিযান শুরু হচ্ছে। শুক্রবার ডেঙ্গু মোকাবিলা নিয়ে জেলা পরিষদ হলে কর্মশালা হয়। সেখানে জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মেদিনীপুরের সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, ড্রাই সিজন থেকেই ডেঙ্গু মোকাবিলায় নানা পদক্ষেপ করা হচ্ছে।
Advertisement
এবছর এখনও পর্যন্ত ন’জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই বিভিন্ন এলাকা সাফাইয়ের পরিকল্পনা করা হচ্ছে। প্রশাসনের তরফে নিয়মিত আবর্জনা সাফাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালে জেলায় ২৮০০জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। ২০২৪সালে আক্রান্তের সংখ্যা কমে ১৪০০ হয়। এখন সেই সংখ্যা আরও কমানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, বিভিন্ন এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা হবে। মূলত মে মাস থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। অক্টোবর মাস নাগাদ সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হন। ডিসেম্বর থেকে আক্রান্তের সংখ্যা কমতে থাকে। সেকথা মাথায় রেখে মে মাস শুরুর অনেক আগে থেকেই নানা পরিকল্পনা করা হচ্ছে।
সিএমওএইচ বলেন, ডেঙ্গু মোকাবিলায় আগে থেকেই নানা পদক্ষেপ করা হচ্ছে। আশা করছি, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমবে।